,

গাঁটছড়া বাঁধতে চলেছেন সুস্মিতা সেন

news-image

বিনোদন ডেস্ক : ৪২ বছর বয়সেও সমান মোহময়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পথ হারিয়েছেন এমন পুরুষের সংখ্যা নেহাত কম নয়। সম্পর্ক নিয়ে বরাবরই লাইমলাইটে থেকেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। ক্রিকেটার থেকে শুরু করে ব্যবসায়ীও রয়েছেন এ তালিকায়। একাধিকবার তার সম্পর্ক ভেঙেছে। তবে মিস ইউনিভার্সের জীবনে আবারও নতুন মানুষের আগমন ঘটেছে। তিনি হচ্ছেন-২৭ বছর বয়সী মডেল রোহমান শাল। এবার এই প্রেমিককে আর হাতছাড়া করতে চাচ্ছেন না নায়িকা। তাই আগামী বছরেই তার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সুস্মিতা সেন।

সুস্মিতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, রোহমান নাকি অভিনেত্রীকে বিয়ের জন্য কয়েকদিন আগেই প্রস্তাব দিয়েছেন। খুব শিগগিরই জনসমক্ষে তাদের রিলেশনশিপের কথা প্রকাশ্যে আনতে চলেছেন তারা।

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুস্মিতাকে তার দুই মেয়ে ও রোহমানের সঙ্গে দেখা গেছে। তারা একসঙ্গে বসে শো উপভোগ করেন। সুস্মিতার দুই মেয়ের সঙ্গে রোহমানকে আনন্দ করতেও দেখা যায়। সম্প্রতি এই দুই প্রেমিক যুগলকে একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরে।

এছাড়া সম্প্রতি আগ্রার তাজমহলে একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন নতুন এই যুগল। সেখানেই একর পর এক ফটোসেশন করেছেন তারা। ছবি আপলোড করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, “লাভাঅফ মাই লাইফ।” এর থেকেই সকলের সন্দেহ সত্যিতে পরিণত হয়েছে যে রোহমানকেই ডেট করছেন সুস্মিতা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর