,

রাজশাহীর সমাবেশে যোগ দিচ্ছেন না ড. কামাল

news-image

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীর সমাবেশে যোগ দিচ্ছেন না ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বিভাগীয় এই সমাবেশে যাচ্ছেন না বলে জানা গেছে।

শুক্রবার দুপুর ২টা থেকে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ শুরু হওয়ার কথা।

তবে ড. কামাল হোসেন না গেলেও বিভাগীয় এই সমাবেশে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা যোগ দিবেন বলে জানা গেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাত দফা দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগে সমাবেশ করছে নতুন গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। এরই অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকার পর আজ শুক্রবার রাজশাহীতে সমাবেশ করছে এই জোট।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর