তফসিল ঘোষণা, যা বললেন মির্জা ফখরুল

news-image

তফসিল না পিছিয়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে নির্বাচন কমিশন, বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।একাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।প্রসঙ্গত,তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ভাষণে তিনি ১৯ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ঘোষণা করেছেন এবং ২৯ নভেম্বর প্রত্যাহারের কথা বলেছেন। পাশাপাশি আগামী ২৩ ডিসেম্বর রোজ রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে সন্ধ্যা ৭টার ভাষণে তিনি এ তারিখ ঘোষণা করেন।এর আগে আজ দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদৎ হোসেন চৌধুরী, কবিতা খানম, মো. রফিকুল ইসলাম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।সিইসির ভাষণটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এছাড়া, গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার।

এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা জানিয়েছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেয়া হবে।কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য তফসিল ঘোষণার তারিখ পিছিয়ে দেয় নির্বাচন কমিশন।উল্লেখ্য, সংবিধান অনুযায়ী ৩১ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান