,

সাংবাদিকদের লাঞ্চিত করলেন শাকিব খান

news-image

এফডিসিতে পেশাগত দায়িত্ব পালনের সময় বিনোদন সাংবাদিকদের উপর চড়াও হন শাকিব খান। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে এফডিসিতে শাহেনশাহ ছবির শুটিং চলছিল। সন্ধ্যার দিকে হঠাৎ শাকিব খানের সঙ্গে সিডাব সদস্যদের ঝামেলা বাঁধে। তাদের ঝগড়া প্রায় মারামারি পর্যায়ে চলে যায়।

শাকিব খান উত্তেজিত হয়ে সিডাব সদস্যদের মারতে যান। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে প্রথমে বাধা দেন ইউনিটের লোকজন। পরে শাকিব খান সাংবাদিক জিয়া উদ্দীন আলমের উপর চড়াও হন ও উপস্থিত সাংবাদিকদের অশ্লিল ভাষায় গালিগালাজ করেন। এ সময় আলম শারীরিকভাবে লাঞ্চিত ও আহত হন। শাকিব খান আলমের মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল ডিলেট করে দেন।

এ সময় শাকিব খান উপস্থিত এনটিভি অনলাইনের মাজহার বাবু, আমাদের সময়.কমের মুহিব আল হাসান ও নিউজটোয়েন্টিফোর.কমের সুদীপ্ত সাইদ খানের সঙ্গে দুর্ব্যবহার করেন ও মোবাইলের গুরুত্বপূর্ন ফাইল ডিলেট করে দেন এবং পুরো ঘটনার নেতৃত্ব দেন বিতর্কিত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি। যিনি এর আগেও চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নিয়ম-নীতি ভঙ্গ ও সমিতির আচরণ বহির্ভূত কাজের জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক নিষিদ্ধ হয়েছিলেন।এ বিষয়ে কথা বলার জন্য সাকিব খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর