,

নিমিষেই বাহুবলি টু’র রেকর্ড ভাঙল বিজয়ের ‘সরকার’, কীভাবে দেখুন…

news-image

ভারতীয় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। গত ৬ নভেম্বর তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা সরকার। শুরু থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি।মুক্তির প্রথম দিন তামিল নাড়ুতে সিনেমাটির আয় ৩০ কোটি রুপি। সিনেমাটির আয় প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সরকার সিনেমাটি তামিল নাড়ুতে বাহুবলি-টু’র আয় ছাড়িয়েছে। আশা করা হচ্ছে, এটি তামিল নাড়ুতে সবচেয়ে বেশি আয়ের সিনেমা হবে।’

সূত্রটি আরো বলেন, ‘সিনেমাটি পাশের রাজ্য- কেরালা ও কর্ণাটকেও বেশ ভালো ব্যবসা করছে। এ ধরনের সাড়া একমাত্র রজনীকান্তের সিনেমায় দেখা যায়। উইকেন্ডে সিনেমার আয় আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।’জানা গেছে, প্রথম দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। উইকেন্ড শেষে এর আয় দুই শ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

সরকার সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এতে আরো অভিনয় করেছেন-কীর্তি সুরেশ, বরালক্ষ্মী শরৎকুমার, যোগী বাবু, রাধা রবি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর