,

‘আরো দাও, তুমি আরো বক্তৃতা দাও’

news-image

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে ঐক্যফ্রন্টের কিছু নেতাদের নিয়ে টিপ্পনী ও তর্কবিতর্ক করেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। ঐক্যফ্রন্টের সমাবেশে মাহমুদুর রহমান মান্নার কড়া বক্তৃতার বিষয়টি উল্লেখ না করে তাঁকে লক্ষ্য করে বেশ কিছু কথা ওঠে। প্রধানমন্ত্রী বলেন, ‘এই মাহমুদুর রহমান মান্না আমার বিরুদ্ধে কী সাংঘাতিক বক্তৃতা দিল। বক্তৃতা দেওয়া ভালো।’ এ সময় মান্না বলেন, বক্তৃতা তো রাজনীতির অংশ। প্রধানমন্ত্রী বলেন, ‘আরও দাও, তুমি আরও বক্তৃতা দাও।’

জাতীয় ঐক্যফ্রন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যকার প্রথম দফা সংলাপের পর গণভবনে ঐক্যফ্রন্ট নেতাদের খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ প্রসঙ্গে সরকারকে ‘ছোটলোক’ বলেন জাতীয় ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না। এবার দ্বিতীয় দফা সংলাপ চলাকালে এ ঘটনায় প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী।

মান্নাকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি দেখলাম কেউ কেউ মিডিয়াতে আমাদের ছোটলোক বলেছে। আমরা নাকি খাওয়ার ছবি তুলে প্রচার করি। আসলে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু সম্বন্ধে যাদের নুন্যতম জ্ঞান নেই তারাই এ ধরনের নোংরা কথাবার্তা বলতে পারে। বঙ্গবন্ধু রাজনীতিতে তার চরম বিরোধী মানুষকেও বাড়িতে ডেকে এনে আপ্যায়ন করতেন। আমি দেখেছি, আমরা যখন নিজে খেতাম না তখনও বাসায় কোনো অতিথি আসলে তাকে খাওয়ানো হতো। অতিথি যে দলেরই হোক না কেন তাকে খাওয়ানোর সংস্কৃতিটা বঙ্গবন্ধু চালু করেছিলেন। আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর পরিবার খাইয়ে প্রচার করার মতো নয়। যারা নতুন নতুন রাজনীতি করছে তারা এই ইতিহাসগুলো জানে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, য. কামাল হোসেন সাহেব জানেন এই ইতিহাসগুলো। তিনি যখন ঐক্যফ্রন্টের নেতা তখন উনার উচিত ছিল, এই বিষয়টি সবাইকে জানানো। আমরা চরম শত্রুকেও খাওয়াই এবং মানুষকে আপ্যায়ন করে আনন্দ পাই। নিজের আনন্দের জন্য আমরা মানুষকে আপ্যায়ন করি। কাজেই যারা এ ধরনের কথাবার্তা বলেছে, তারা মনে হয় আওয়ামী লীগের ইতিহাস, জাতির পিতার ইতিহাস জানে না। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর