,

‘এভরিথিং ইজ ফাইন, জাস্ট ওয়েট’

news-image

প্রায় দুই ঘণ্টা বৈঠক করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণসহ যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণাসহ বিস্তারিত জানাবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ইসির ৩৯তম মুলতবি বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দিন আহম্মদ অংশ নেন।বৈঠক শেষ সবকিছু ঠিক আছে জানিয়ে নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘এভরিথিং ইজ ফাইন, জাস্ট ওয়েট’বৈঠক সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনের সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখে এই আলোচনা করছে নির্বাচন কমিশন। তবে আরেকটি সূত্র বলেছে, একাধিক তারিখ হাতে রাখছে নির্বাচন কমিশন।

২০ ডিসেম্বর কোনো কারণে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হলে পরবর্তী তারিখ হতে পারে ২৩ ডিসেম্বর রোববার।সাধারণত তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত ৪৫ দিন হাতে থাকে। সেক্ষেত্রে ২০ ডিসেম্বর নির্বাচন হলে নির্বাচন হবে ৪২ দিন পর এবং ২৩ ডিসেম্বর হলে নির্বাচন হবে ঠিক ৪৫ দিন পর।এদিকে বৈঠক শেষে বেলা সাড়ে ১টার দিকে বিটিভি, বেতারের কর্মীরা সিইসির ভাষণ রেকর্ড করার জন্য তার কক্ষে প্রবেশ করে। বেলা ২টার পর তারা বেরিয়ে গেলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান জানান, সিইসির ভাষণ মোটামুটি ১৫ মিনিটের হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর