,

ইসির বৈঠক শেষ, ভোটের তারিখ চূড়ান্ত

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ফেলেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আসন্ন এই নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে।তবে চূড়ান্ত এই তারিখ সম্পর্কে নিশ্চিত করে কিছু যায়নি। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। নির্বাচনের তারিখ জানতে দেশবাসীকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশনে বৈঠক শুরুর কিছুক্ষণ পরে বিটিভি, বেতারের রেকর্ডিং টিম প্রবেশ করে সিইসির কক্ষে। যাবতীয় প্রস্তুতি শেষে ভাষণ রেকর্ডিংয়ের কাজ চলে।এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ বিটিভি, বেতার ও পিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে ছিলেন।প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩০ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ-গণনা শুরু হয়েছে।

তবে ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এজন্য গত ১ নভেম্বর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়েছে ইসি।২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর