মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের সামনে ১১ নম্বর প্রেমে মজেছেন সুস্মিতা!

news-image

অনলাইন ডেস্ক : সুস্মিতা সেনের জীবনে এখন নতুন প্রেম রোহমান শল। প্রকাশ্যে কিছু না বললেও বেশ কয়েক মাস হলো রোহমানের সঙ্গেই ঘোরাফেরা করতে, সময় কাটাতে দেখা যাচ্ছে প্রাক্তন মিস ইউনিভার্সকে। মাঝে মধ্যেই সুস্মিতার বাড়িতেই গিয়ে থাকেন রোহমান। দীপাবলিতেও সুস্মিতা ও তার মেয়েদের সঙ্গেই সময় কাটাতে দেখা গেল রোহমানকে।

একটি র‍্যাম্প শোতে গিয়ে সুস্মিতার সঙ্গে রোহমানের আলাপ। শোনা যায়, সেখান থেকেই নাকি বন্ধুত্ব ও প্রেম। রোমমান শল বয়স এখন ২৭, আর সুস্মিতার ৪২। অর্থাৎ রোহমান সুস্মিতার থেকে ১৫ বছরের ছোট, তবে তাতে কী আর আসে যায়। ৪২ এর সুস্মিতা অনেকের থেকেই অনেকে বেশি মোহময়ী। তবে শুধু সুস্মিতাই নন, তার মেয়ে রিনি ও আলিশা দুজনের সঙ্গেই বেশ ভালো বন্ধুত্ব করে ফেলেছেন রোহমান। কখনও রিনির সঙ্গে রেওয়াজ করতে আবার কখনও আলিশার খেলার সঙ্গী হতে দেখা যায় রোহমানকে।

সম্প্রতি, দীপাবলি উপলক্ষে একই সঙ্গে দুই মেয়ে ও প্রেমিক রোহমানের সঙ্গে সময় কাটাতে দেখা গেল সুস্মিতাকে। দুই মেয়ের সামনেই রোহমানের গায়ে ভর দিয়ে বসেছিলেন সুস্মিতা। সামনে বসে মায়ের গায়ে ভর দিয়ে বসে রিনি। ওপাশে আলিশা। এই আড্ডার মাঝেই আলিশাকে আদর করতেও দেখা গেল অভিনেত্রীকে। এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে বঙ্গ তনয়া লিখেছেন ‘দুগ্গা দুগ্গা’।

প্রসঙ্গত, সুস্মিতার জীবনে অবশ্যে প্রেমিকের সংখ্যা কোনও দিনই কম ছিল না। এর আগে প্রায় ১০ জন প্রেমিক ছিল প্রাক্তন মিস ইউনিভার্সের জীবনে। রণদীপ হুদা, ওয়াসিম আক্রম, মুদাসসের আজিজ, ইমতিয়াজ খত্রী, মানব মেনন, সঞ্জয় নারঙ্গ, সাবির ভাটিয়া এবং শেষ বান্টি সচদেবের সঙ্গে সুস্মিতার প্রেমের অভিজ্ঞতা অবশ্য ভীষণ তিক্ত ছিল বলে শোনা যায়। বান্টি একদিকে সুস্মিতা অন্যদিকে দিয়া মির্জা, নেহা ধুপিয়ার সঙ্গেও প্রেম করতেন বলে শোনা যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক