মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের নির্বাচনী প্রচারণায় যুক্ত হবেন অভিনয় শিল্পীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী সপ্তাহ থেকে অভিনয় শিল্পীরা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় যুক্ত হবেন। বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী প্রচার উপকমিটির সভা শেষে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে নির্বাচনী প্রচার উপকমিটির আহবায়ক ড. হাছান মাহমুদ সভাপতিত্ব করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আনুষ্ঠানিকভাবে কারো সাথে আর সংলাপ হবে না। রোডমার্চের নামে পরিবেশ অশান্তের চেষ্টা করলে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।’

সভায় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযু‌ক্তিমন্ত্রী মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, অভিনয় শিল্পীদের মধ্যে শমি কায়সার, ফেরদৌস, শাকিল খানসহ নির্বাচনী প্রচার উপ কমিটির আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক