,

শিক্ষকরা বাড়তি টাকা নিলে অভিযোগ করুন দুদকে

news-image

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে সরকার শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে ফি নির্ধারণ করে দিয়েছে। শিক্ষকরা বা স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে ওই শিক্ষার্থী বা তার পরিবার দুর্নীতি দমন কমিশন (দুদক)- এ অভিযোগ করতে পারবেন। দুর্নীতি দমন কমিশন- দুদকের হটলাইন নাম্বার ১০৬-এ অভিযোগ করা যাবে।সম্প্রতি রাজধানীর একটি স্কুলে শিক্ষার্থী ও তার অভিভাবকদের থেকে এমন অভিযোগ আসার পর মাঠে নেমেছে দুদক।দুদক বলছে, দুদক হটলাইনে (১০৬) নেওয়া হচ্ছে অভিযোগ। অভিযোগ পাওয়া মাত্র টিম চলে যাচ্ছে অভিযোগ আসা স্কুলগুলোতে। স্কুল কমিটিকে বাধ্য করছেন সরকার নির্ধারিত ফি নিতে।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ নেওয়া সম্পূর্ণ অনৈতিক।এ জাতীয় অপরাধ যাতে সংঘটিত না হয় এ বিষয়টি কমিশন নজরদারি করছে এবং জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে। অভিযোগ পেলে এসব অপরাধ প্রতিরোধে দুদক নিয়মিত অভিযান চালাবে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে বলেন, সম্প্রতি রাজধানীর হাজারীবাগ এলাকার সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা-২০১৯ এর ফরম পূরণে নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ চাওয়ায় অভিযান চালিয়েছে দুদক।

‘কমিশনের অভিযান কেন্দ্রের হটলাইন ১০৬ এ, এ মর্মে অভিযোগ আসে এসএসসি পরীক্ষা -২০১৯ এর ফরম ফিলআপের জন্য সরকার নির্ধারিত ফি ১৫০০ টাকার পরিবর্তে সালেহা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ৪ হাজার টাকা করে ফি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই স্কুলে অভিযান চালানো হয়।’তিনি বলেন, অভিযানকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে টিম সদস্যদের সামনেই স্কুল কর্তৃপক্ষ নতুন নোটিস জারি করেন।সেখানে বলা হয়, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার ছাত্রদের ফরম পূরণ বাবদ নির্ধারিত ১৮৪০ টাকা এবং বিজ্ঞান শাখার ছাত্রদের নির্ধারিত ১৯৫০ টাকা হারে ফরম পূরণের ফি জমা প্রধান শিক্ষক জানান, এখন থেকে কোনও অবস্থাতেই ফরম পূরণে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না।

সূত্র- আরটিভি

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর