মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভোট না দিলেও আফসোস নেই’

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অাগামী নির্বাচনে জনগণ ভোট দিলে পুনরায় সরকার গঠন, না দিলেও আফসোস নেই। নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।তিনি অারও বলেন, এর অাগে নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ দিয়েছিলাম। অামরা সে সনদ বাস্তবায়ন করেছি।বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২৪টি দলের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপ শুরু হওয়ার অাগে ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেন। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কোনো সংঘাত ছাড়াই প্রতিবেশী দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্র বিজয় এবং ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদার পথে হাঁটছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

যে ২৪টি দল সংলাপে অংশ নিয়েছে সেগুলো হলো- জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ), বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ), যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক