,

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন সারিকা

news-image

বিনোদন ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে আবার অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেয়ায় সব ধরণের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (টেলিপ্যাব)।

সারিকার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল গত ১ আগস্ট থেকে। মাঝখানে তিনি একবার ফেসবুকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। এরপর অক্টোবরের মাঝামাঝি ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরাবর তিনি ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে টেলিপ্যাব। বিচার–বিশ্লেষণ করে তারা গত ২৫ অক্টোবর সারিকার ছয় মাসের নিষেধাজ্ঞা তিন মাসে কমিয়ে আনে।

সারিকা বলেন, ‘১ নভেম্বর আমার তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ফলে ৩ নভেম্বর থেকে আবার অভিনয় শুরু করতে পেরেছি। আমার কিছু ভুল-ত্রুটি ছিল। এ জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছি। কাজের প্রতি আমার আগ্রহ দেখে টেলিপ্যাব নিষেধাজ্ঞা তিন মাস কমিয়ে দিয়েছে। যার কারণে তাড়াতাড়ি অভিনয়ে ফিরতে পেরেছি। ভবিষ্যতে নিজের ভুলের ব্যাপারে সচেতন থেকে কাজ করতে চাই।’

অভিনয়ে ফিরেই ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের কাজ শেষ করে ফেলেছেন সারিকা। এটি রচনা করেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করছেন সকাল আহমেদ। আগামী ভালোবাসা দিবসের জন্য তৈরি হয়েছে নাটকটি। এই নাটকে সারিকার বিপরীতে আছেন আব্দুন নূর সজল। এরপর ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ‘শূন্যস্থান পূরণ’ নামে আরেকটি নাটকের কাজ করবেন। এছাড়া ১৩ নভেম্বর থেকে তার আরও একটি নাটকের কাজ শুরু করার কথা রয়েছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর