‘৩৩ জন মানুষ নিয়ে আসনের কথা বলা যায় নাকি’
আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোন কথা হয়নি জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ৩৩ জন মানুষ নিয়ে আসনের কথা বলা যায় নাকি। সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, সন্ধ্যায় এরশাদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসে সম্মিলিত জাতীয় জোটের ৩৩ সদস্যের প্রতিনিধি দল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, কোনো সংলাপ হয় নাই। আসন ভাগাভাগির বিষয়ও চূড়ান্ত হয়নি। ৩০ জন মানুষ নিয়ে আসনের কথা বলা যায় নাকি?জানা যায়, প্রধানমন্ত্রী মেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসলে, এরশাদ আসন ভাগাভাগি নিয়ে কথা বলবেন বলে প্রকাশ্য বক্তব্য দিয়েছিলেন, কিন্তু গণভবনে গিয়ে তেমন কোন কথা বলেননি। নিজের মামলা মোকদ্দমা নিয়েওদীর্ঘদিন ধরে সরকারের উপর ক্ষোভ ঝাড়লেও তা নিয়েও কোন কথা ছিলো না তার। তবে একটা লিখিত বক্তব্য নিয়ে যান এরশাদ, প্রধানমন্ত্রীকে সেটাই পড়ে শোনান।
সূত্র জানায়, একসঙ্গে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এরশাদ বলেন, আমাদের কোন দাবি দাওয়া নেই। আপনার সাক্ষাতই আমাদের মূল উদ্দেশ্য। আপনার নেতৃত্বে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও একসঙ্গে থাকতে চাই।সূত্র: বিডি-জার্নাল










