,

দুই কিডনি কেটে ফেলাকে দুর্ঘটনা বললো তদন্ত কমিটি

news-image

চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদারের মা রওশন আরার বাম কিডনি অপসারণ করতে গিয়ে দুর্ঘটনাবশত চিকিৎসক ডান কিডনিটিও কেটে ফেলেছে বলে তদন্তে উঠে এসেছে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডাক্তার হারুন অর রশীদ জানান, তদন্তে জানতে পেরেছি রওশন আরার শরীরে হর্ষ কিডনি ছিল। যেটি আগে থেকে জানতো না অস্ত্রপচারকারী চিকিৎসক। অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণের কারণে দুর্ঘটনাবশত ডান কিডনি কেটে ফেলেন বলে জানান তিনি। অবহেলার কারণে অস্ত্রপচারের সময় ডান কিডনিটি কাটা পড়ে বলে রওশানার ছেলে রফিক সিদকার দাবি করলেও তা অস্বীকার করে আসছিল চিকিৎসক অধ্যাপক হাবিবুর রহমান দুলাল। পরে এ ঘটনা তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্র:যমুনা অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর