,

দুই স্ত্রীর সম্পর্ক নিয়ে যা বললেন আমির খান

news-image

বিনোদন ডেস্ক: প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে আমির খানের ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। বর্তমানে কিরণ রাও এর সঙ্গে সংসার করছেন এই সুপারস্টার। রীনার সঙ্গে সংসারের ইতি টানলেও এখনো আমিরের বিভিন্ন অনুষ্ঠান কিংবা ছবির মহরতে হাজির হয়ে যান রীনা। মাঝে মধ্যে কিরণের সঙ্গেও দেখা হয় তার। আমির নিজেই এবার বললেন তার দুই স্ত্রীর সম্পর্কের কথা। তার দাবি, কিরণ ও রীনার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ।

আমির খান বলেন, ‘কিরণ-রীনার মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। কিন্তু এতে আমার কোনও ভূমিকা নেই। ভাল সম্পর্কের রসায়নটা তারা দু’জনই একমাত্র জানে।’২০০২ সালের রীনার সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় আমির খানের। এ নিয়ে আমির জানান, ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানাটা দু’জনের কাছেই অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। আমির বলেন, অনেক অল্প বয়সে আমাদের বিয়ে হয়েছিল। আমরা দু’জনেই প্রায় কিছুই জানতাম না সংসারের। রীনা আমার জীবনকে নানাভাবে সমৃদ্ধ করেছে।’

রীনা ও আমিরের দুই সন্তান জুনাইদ ও ইরা-কে নিয়ে আমির জানান, জুনাইদ সিনেমায় থাকতে চায়। অভিনয় ও নির্মাণ-দুটোতেই তার আগ্রহ। ইরা-র মনে কী আছে জানি না। তবে সে সিনেমার জগতটাকে ভালোবাসে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর