,

ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপ বুধবার

news-image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সংলাপ আগামী ৭ নভেম্বর হতে যাচ্ছে। ওই দিন বেলা ১১টায় গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের সাড়ে ৩ ঘণ্টা সংলাপ হয়।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে বসতে চেয়ে চিঠি পাঠায়। রাতেই তাদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফোন করে সময় জানিয়েছেন। আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কে কে অংশ নেবেন তা জানতে চাইলে মোস্তফা মহসিন মন্টু বলেন, সোমবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিমধ্যে এই জোট বিভিন্ন আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে। এবারের বৈঠকে এই বিশেষজ্ঞদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১ নভেম্বর ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের প্রথম বৈঠকটি করে। ওই দিন গণভবনে সন্ধ্যা সাতটার দিকে সংলাপ শুরু হয়ে শেষ রাত সাড়ে ১০টায়। সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে শুধু তিনি বলেছিলেন, তারা সংলাপে সন্তুষ্ট নন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা। ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় থাকার কথা থাকলে শেষ পর্যন্ত তিনি আর যোগ দেননি।

সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ কক্ষে ঢুকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সংলাপের শুরুতেই সূচনা বক্তব্য দেন তিনি।

গণফোরাম, বিএনপি, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর