,

মৌসুমী এখন সাংবাদিক

news-image

বিনোদন ডেস্ক।। প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী এখন সাংবাদিক শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে নিজের রেস্তোরাঁ `মেরি মন্টানা`তে আয়োজিত এক অনুষ্ঠানে এমন ঘোষণা দিলেন তিনি। তিনি একটি নিউজ পোর্টালের খোলার ঘোষণা দিলেন। নাম `ইয়েসনিউজবিডিডটকম`। এখানে কেবলমাত্র শোবিজের খবর পাওয়া যাবে।

সাংবাদিকদের সম্মানার্থে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে মৌসুমী বলেন, `এতদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর চিফ রিপোর্টার হিসেবে কাজ করবেন অভি মঈনুদ্দিন।`

মৌসুমী আরও বলেন, `সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো।`

মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে তার স্বামী অভিনেতা ওমর সানী বলেন, `মৌসুমীর সঙ্গে পরিচয় হবার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। অবশেষে সে নিজেও সাংবাদিক হয়ে গেল। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমি ওকে অনেক তথ্য দেব। আপনারাও দেবেন। আমরা আমাদের ছেলে ফারদিন স্বাধীনকে মিস করছি।`

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, চঞ্চল মাহমুদসহ নানা সংবাদ মাধ্যমের চলচ্চিত্র সাংবাদিকগণ। অনুষ্ঠানে নায়িকা মৌসুমী একটি ইউটিউব চ্যানেলেরও ঘোষণা দেন। ইয়েস ম্যাক্স নামের চ্যানেলটি অনলাইনে পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর