,

‘চাইলেই বিয়ে করা যায় না’

news-image

আরও একটি বিয়ের পথে এগিয়ে যাচ্ছে একটি প্রেম। বলিউড তারকা রণবীর কাপুরের হাত ফসকে বেরিয়ে গেছে অনেক কিছু। সেসব নিয়ে যেটুকু হতাশা ছিল, তা সম্ভবত কেটে গেছে। এবারের গিঁট শক্ত ভীষণ। আর ফসকাবে বলে মনে হয় না। জানা গেছে, অনেক বেতাল সময় পিছে ফেলে তালে ফিরেছেন রণবীর। চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা আলিয়া ভাটের সঙ্গে।

রণবীরের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই দুই তারকার পরিবার তাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক হলেও এখনই বিয়ে করতে চাচ্ছেন না তারা। তবে আগামী বছরের শেষ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

বিয়ের তারিখ ঠিক না থাকলেও এটা নিশ্চিতভাবে বলাই যায় যে আগামী বছরই বাজবে বিয়ের সানাই। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে কথা পাকা-পাকি হয়ে গেছে। কাপুর খান্দানের গোপন সূত্রে জানা গেছে, ঋষি কাপুর একটু সুস্থ হয়ে উঠলেই বিয়ের প্রস্তুতি শুরু হবে। ইতিমধ্যে ব্যাপক কেনাকাটা করতে দেখা গেছে আলিয়াকে। অনেকে সমালোচনাও করেছেন। পরিবারের মুরুব্বি অসুস্থ আর মেয়েটা নাকি শপিং করে বেড়াচ্ছে! এখন বোঝা গেল ঘটনা।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, চাইলেই তো যখন তখন বিয়ে করা যায় না। সময় হলে অবশ্যই বিয়ের খবর সবাইকে জানাব।রণবীর সাংবাদিকদের সামনে বলেছেন, নতুন প্রেম বেশ উপভোগ করছেন তিনি। তিনি বলেন, ‘এটা সব সময়ই রোমাঞ্চকর। নতুন মানুষ, নতুন স্পন্দন। পুরোনো সবকিছু নতুন নতুন লাগে। এখন মনে হয় আমি আগের থেকে অনেক ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমি তো সম্পর্কের ওপর বিশেষভাবে জোর দিই। এমনকি আঘাতও ভালো লাগে। বছর কয়েক আগেও আমার এমন অনুভূতি হতো না।’

দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের পর এবার আলিয়া ভাটের সঙ্গে জড়িয়েছে রণবীর কাপুরের নাম। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে সেটা শুরু। ছড়াতে ছড়াতে ডালপালা ছড়িয়েছে গল্পের। কয়েক দিন আগে সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন আলিয়া ভাট নিজেই। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জানিয়েছিলেন, প্রেমে পড়ার প্ল্যান আর নেই তাঁর। সরাসরি রণবীরকে বিয়ে করে ফেলতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর