,

ডিসেম্বরেই নির্বাচন, এ সপ্তাহেই তফসিল: ইসি সচিব

news-image

আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আর ভোটগ্রহণ হবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে।শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সর্বশেষ প্রস্তুতি নিয়ে শনিবার বৈঠকে বসে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যর কমিশন। তফসিল চূড়ান্ত করতে রোববার আরেকটি বৈঠকে বসবে ইসি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতে তফসিল ও ভোটের বিষয়ে আলোচনা হয়। আগামী ২৭ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হতে পারে বলে রাষ্ট্রপতিকে একটি ধারণা দেয়া হয় বলে বৈঠকে উপস্থিত একজন নিশ্চিত করেছেন। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা কবে হবে, সে সিদ্ধান্তও হবে ওইদিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর