,

মেয়ের বিয়ে দিলেন আজিজুল হাকিম

news-image

বিনোদন ডেস্ক:
নব্বই দশক মাতানো টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। অনেকদিন ধরে টিভি নাটকে অনিয়মিত তিনি। হঠাৎ করেই মাঝেমধ্যে দু’একটা নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। তার স্ত্রী জিনাত হাকিমও একসময় চুটিয়ে নাটক লিখেছেন। তিনিও এখন অনিয়মিত।জানা গেছে, ১ নভেম্বর তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিমের কন্যা নাযাহ হাকিম বিবাহবন্ধনে আবদ্ধ হন। মোহাম্মদপুরস্থ আজিজুল হাকিমের বাড়িতেই নাযাহর বিয়ের কাবিন হয়েছে।

নাযাহর বরের নাম নাফিজ ফুয়াদ শুভ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। অন্যদিকে ঢাকা কমার্স কলেজের বিবিএর শেষ বর্ষের ছাত্রী নাযাহ।এর আগে গত সেপ্টেম্বরে নাযাহ ও শুভর বাগদান অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১ নভেম্বর তাদের কাবিন হয়। টানা তিনদিন গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে পুবাইলের একটি রিসোর্টে। আগামীকাল ৪ নভেম্বর রাজধানীর একটি মিলনায়তনে বিয়ের অনুষ্ঠান হবে। ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে নাযাহ ও শুভর বিবাহত্তোর সংবর্ধনার অনুষ্ঠান।

আজিজুল হাকিম বলেন, ‘মেয়েকে বিয়ে দিচ্ছি, ভীষণ আনন্দ তো লাগছেই। নাযাহ ও শুভ দুজনের পছন্দমতেই বিয়ে হচ্ছে দুই পরিবারের সম্মতিতে। তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থী তারা যেন সুখী হয়। শুভর পরিবার এবং আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়েছে। এ সুসম্পর্কটা বর ও কনের মধ্যে থাকার পাশাপাশি দুটো পরিবারের মধ্যেও বজায় থাকা প্রয়োজন বলে আমি মনে করি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর