মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুহি চাওলার সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। তাই বাদশার জন্মদিনে ভক্তরা আকুল হবে না, তা কি হয়? শাহরুখের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই মান্নাত’র সামনে উপচে পড়ছে ভক্তদের ভিড়। সবকিছু মিলিয়ে ৫৩ বছরেও বলিউডের বেতাজ বাদশার আসনটা খুব ভালভাবেই ধরে রেখেছেন শাহরুখ খান। কিন্তু যেখানে বাদশাকে নিয়ে তার ভক্তরা আকুল, সেই কিং খানকে নিয়েও রয়েছে বেশ কিছু বিতর্ক।

স্ত্রী গৌরী খানের সঙ্গে গত ২৫ বছর ধরে জমিয়ে সংসার করলেও, তার মাঝেই বিভিন্ন সময় উসকে উঠেছে একাধিক বিতর্ক। যার মধ্যে অন্যতম জুহি চাওলার সঙ্গে কিং খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন। ‘ডর’, ‘ইয়েস বস’, ‘রাজু বনগায়া জেনটলম্যান’, ‘রাম জানে’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানী’র মত একাধিক সিনেমায় জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন শাহরুখ খান। গোটা অভিনয় জীবনে জুহির সঙ্গে ১০টির বেশি সিনেমায় অভিনয় করেন শাহরুখ। যা নিয়ে বেশ বিতর্কও শুরু হয় এক সময়।

শোনা যায়, জুহি চাওলার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন এসআরকে। এমনকি, শাহরুখ নাকি জুহি চাওলার সঙ্গে ‘ডেট’ করছেন বলেও শোনা যায়। যদিও ওই বিতর্কের সময় একটি সাক্ষাতকারে হাজির হয়ে জুহি বলেন, শাহরুখ তার খুব ভাল বন্ধু। এছাড়া অন্য কোনও সম্পর্ক তার কিং খানের সঙ্গে নেই বলেও দাবি করেন জুহি।

জুহি চাওলার পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়েও এক সময় বিতর্কে জড়ান কিং খান। শোনা যায় ‘ডন টু’র শুটিংয়ের সময় নাকি প্রিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন শাহরুখ খান। ওই সময় মান্নাতের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। গৌরী খানের সঙ্গেও তার বন্ধুত্ব গড়ে ওঠে।

কিন্তু আচমকাই শোনা যায়, শাহরুখ নাকি পিগির সঙ্গে ডেট করছেন। যে গুঞ্জনকে একেবারেই ভালভাবে নেননি শাহরুখ পত্নী। এরপরই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখ খানের সম্পর্কে ইতি পড়ে যায়। এরপর আর কখনও এসআরকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াকে স্ক্রিন শেয়ার করতেও দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক