মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই রোদেলাকে নিয়ে উধাও শাকিব

news-image

বিনোদন ডেস্ক: সবার চোখ ফাঁকি দিয়ে রোদেলাকে নিয়ে উধাও হয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। বড়লোক বাবা মায়ের এক মাত্র কন্যা রোদেলা। তাকে দেখে শুনে রাখার দায়িত্ব পালন করে গোটা দশেক দেহরক্ষী। না, সত্য না, এমনটা ঘটেছে শাকিব খান অভিনীত ‘শাহেন শাহ’ সিনেমায়। এতে শাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবাগত রোদেলা।

সম্প্রতি পূবাইলে শুরু হয়েছে ছবিটির দ্বিতীয় লটের শুটিং। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান ও রোদেলা। শুটিংয়ে দেখা যায় রোদেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সব মানুষের মুখ থমথমে। এই সময় অপহরণ করা রোদেলাকে নিয়ে সবার সমানে হাজির হয় শাহেন শাহ!ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি বললেন, ‘এটি হবে একটি আধুনিক সিনেমা। এটা পুরোপুরি মৌলিক গল্পের সিনেমা। আর গল্প অনুযায়ী আমরা পরিশ্রম করে যাচ্ছি।’

ছবির নবাগতা নায়িকা রোদেলা জানান, ‘তিনি বেশ প্রশংসাই পেয়েছেন শাকিব খানের কাছ থেকে। পাশাপাশি ঢাকাই কিংয়ের কাছে পরামর্শও মিলছে অভিনয়ের ফাঁকে।’ছবিটি নিয়ে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান বলেন, ‘ছবিটিতে গল্পের প্রয়োজনেই দুই নায়িকার সঙ্গে কাজ করা হচ্ছে। প্রত্যেই দারুন কাজ করছেন। আশা করি ভালো কিছু হবে।’

‘শাহেন শাহ’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। এছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক