,

যুবকরা বিনা জামানতে ২ লাখ টাকা লোন পাচ্ছেন

news-image

প্রধানমন্ত্রী ‘যুব দিবসে’ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুব সমাজের জন্য হাজার হাজার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমাদের সরকার যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে। যে কোনো যুবক বিনা জামানতে ২ লাখ টাকা লোন পাচ্ছেন।বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুব ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় ও জাহিদ আহসান রাসেল।

প্রধানমন্ত্রী বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সরকার বিভিন্ন মেয়াদে ট্রেনিং দিচ্ছে। এ ট্রেনিং নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। যুবকদের কথা চিন্তা করে সরকারি বিভিন্ন খাতের সঙ্গে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

তিনি বলেন, বেসরকারি খাতেও প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। যুব সমাজকে কাজে লাগানোর জন্য আমরা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করেছি। হাজার হাজার ছেলে-মেয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে সরাসরি চাকরিকে প্রবেশ করছে। কেউ কেউ সংশ্লিষ্ট বিষয়ের ওপর সার্টিফিকেট নিয়ে ব্যবসা করে খাচ্ছে। এভাবে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে।
সূত্র: জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর