মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মমকে ফাঁকি দিয়ে অন্য নারীতে আসক্ত শিপন!

news-image

বিনোদন ডেস্ক
জয়ী ও রুমেলের পাঁচ বছরের সংসার। জয়ী ভীষণ স্বামী ভক্ত। কিন্তু রুমেল গোপনে অন্য নারীর সঙ্গে সময় কাটায়। রুমেল ব্যবসার কথা বলে রাফা নামের এক মেয়ের সঙ্গে সময় কাটাতে গাজীপুর যায়। রাফার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং উশৃঙ্খল স্বভাবের। এদিকে দু-তিন দিন পরই জয়ী ও রুমেলের বিবাহবাষির্কী।

রুমেলকে চমকে দিতে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় জয়ী। মাঝপথে হঠাৎ দেশের প্রতিভাবান লেখক ও নাট্যকার আকিব হায়দারের সঙ্গে দেখা হয় তার। জয়ী ও আকিব একসঙ্গে পড়াশোনা করেছে। শুধু তাই নয়, তারা পরস্পরকে ভালোবাসত। আকিবও গাজীপুর রিসোর্টে যাচ্ছে। রিসোর্টে গিয়ে জয়ী ও আকিবের সঙ্গে রাফার দেখা হয়। রাফা জয়ীর কলেজ জীবনের বান্ধবী। এক পর্যায়ে দেখা যায়-রুমেলও সেই একই রিসোর্টে রাফার সঙ্গে সময় কাটাতে এসেছে। তারপর গল্প নতুন মোড় নেয়।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সারপ্রাইজ ডে’। নাটকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এতে জয়ী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রুমেল চরিত্রে শিপন মিত্র, আকিব হায়দার চরিত্রে এস. এন. জনি ও রাফার ভূমিকায় দেখা যাবে শ্যামন্তি শৌমিকে। এছাড়াও অভিনয় করেছেন সবুজ, আশরাফুল আলম সোহাগ প্রমুখ।নির্মাতা সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজীপুরের দৃষ্টিনন্দন বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি সম্পাদনার টেবিলে রয়েছে। রাসেল সিদ্দিকীর প্রযোজনায় নির্মিত এই নাটক শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

এদিকে কাজী সাইফ আহমেদ ‘শেষ বিকেলের কাব্য’ নামে আরও একটি নাটক নির্মাণ করেছেন সম্প্রতি। তাতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, সেজুথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশা প্রমুখ।নাটক দুটি নিয়ে নির্মাতা সাইফ বলেছেন, দুটি ভিন্ন গল্প দর্শকের কাছে উপস্থাপনের চেষ্টা করেছি। অভিনয়শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। আশা করি দর্শকের কাছে নাটকগুলো ভালো লাগবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক