মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৯ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

news-image

নিউজ ডেস্ক : আগামী ২০১৯ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (০১ নভেম্বর) ছুটির তালিকা প্রকাশ করেছে।

নতুন বছরে ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ৮ দিনসহ মোট ২২ দিন সরকারি ছুটির মধ্যে মাত্র তিন দিন পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। গত ২৯ অক্টোবর মন্ত্রিসভায় নতুন বছরের ছুটি অনুমোদন দেওয়া হয়।

২০১৮ সালে মোট ২২ দিন সরকারি ছুটির ৭ দিন ছিল সাপ্তাহিক ছুটির মধ্যে, ২০১৭ সালেরও ২২ দিনের মধ্যে ১০ দিন এবং ২০১৬ সালের ২২ দিনর মধ্যে চার দিন পড়েছিল সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

তালিকা দেখতে এ লিংকে ক্লিক করুন: http://www.mopa.gov.bd/en/home/latestnews/2612