,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল সোমবার

NU-2জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে সোমবার।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম মেধা তালিকাসহ ফলাফল সোমবার প্রকাশ করা হবে বলে জানানো হয়।

সোমবার বেলা ১২টা থেকে পরীক্ষার্থীরা মোবাইলের ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

মোবাইলে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU<space> AT <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এছাড়া রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এর মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে।

২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মোট ৫১৬টি অনার্স কলেজের ৩০টি বিষয়ে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

মেধা তালিকায় স্থান পাওয়াদের ভর্তির ব্যাপারে করণীয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর