,

সময় হলে নাম বলবো: বাঁধন

news-image

বিনোদন ডেস্ক: যৌন হয়রানির ‘#মিটু’ নিয়ে উত্তাল হয়েছে হলিউড ও বলিউড। বিখ্যাত প্রযোজক, পরিচালক, অভিনেতা, সঙ্গীতশিল্পী হয়েছেন যৌন হেনস্থার দায়ে অভিযোগযুক্ত। যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয়মন্ত্রী এম জে আকবর। এবার ‘#মিটু’ নিয়ে কথা বললেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যিনি বাঁধন নামেই বেশি পরিচিত।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন বাঁধন। এরপর ধারাবাহিক নাটক ‘তীরন্দাজ’ দিয়ে তার পর্দার কর্ম জীবন শুরু। এ নাটকে দর্শক-প্রিয়তা পাওয়ার পর অসংখ্য টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি।

#মিটু নিয়ে তিনি বলেন, বড় হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক রকম নিপীড়নের শিকার হয়েছি। মাকে বলতেও পারিনি। এখন অবশ্য আমার মেয়েকে এসব সম্পর্কে শেখাই। আমাদের এখানে মেয়েদের সেই অর্থে কোনো কিছু বলতে দেওয়া হয় না। মেয়েদের প্রতিবাদ কীভাবে করতে হয়, তা যদি ছোটবেলা থেকে শেখানো হতো, তাহলে ‘#মিটু’ পর্যন্ত যাওয়ার প্রয়োজন হতো না।

‘আমাদের বলা হতো, চেপে যাও। এই চেপে যাওয়াকে প্রতিপক্ষ দুর্বল ভেবে আরও সুযোগ নেয়। এই ঘটনা কিন্তু সব জায়গায় ঘটে। কোথায় বাদ দেবেন। শুধু মিডিয়াকে বেশি প্রাধান্য দেয়া হয় কেন? নায়িকাদের সবকিছু শুনতে খুব মজা লাগে? এই জায়গাটা নষ্ট জায়গা প্রমাণ করতে মজা লাগে? নষ্ট তো আসলে সব জায়গায়।’

বাঁধন আরও বলেন, যেখানে কিছু বিকিয়ে দিতে হবে, সেখান থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। আপত্তিকর প্রস্তাবে অনেক কাজ বাদ দিয়েছি। তাৎক্ষণিকভাবে প্রতিবাদও জানিয়েছি । আমি অনেকবার যৌন নিপীড়নের শিকার হয়েছি, সময় হলেই তাদের নাম বলবো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর