,

‘সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত সেনাবাহিনী’

news-image

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেনাবাহিনী সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন সময়ে এই বাহিনীর সদস্যরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও রয়েছে তাদের অভূতপূর্ব অবদান। এছাড়া আগামীতেও সেনাবাহিনী জাতীয় যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘৫ম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে জেনারেল আজিজ আহমেদকে অভিষিক্ত করা হয়। আর ওই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের সেনাবাহিনীতে আজিজ আহমেদই প্রথম জেনারেল, যিনি একাধারে আলাদা চারটি রেজিমেন্ট/কোরের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ নির্বাচিত হয়েছেন।এর আগে রাজশাহীর অনুষ্ঠানস্থলে সেনাপ্রধান পৌঁছালে তাকে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।পরে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিনিয়র অধিনায়ক, সুবেদার এবং মেজর সেনাপ্রধানকে কর্নেল অব দ্য রেজিমেন্টের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এরপর সেনাপ্রধান স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’-এ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত শিশু-কিশোরদের স্কুল প্রয়াসে শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার ও কৃত্রিম পা বিতরণ করেন প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক ও সেনাপ্রধানের স্ত্রী দিলশাদ নাহার আজিজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর