,

পোড়া মবিলের পর এবার কান ধরে উঠবস

news-image

চালকদের মারধর ও মুখে পোড়া মবিল মাখানোর পর এবার কান ধরে উঠবস করাচ্ছেন পরিবহন শ্রমিকরা।সোমবার ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাতে দেখা গেছে।এসময় সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করান পরিবহন শ্রমিকরা।

এর আগে তারা চালকসহ যাত্রীদের মুখে পোড়া মবিল লাগান। এই মবিল থেকে রেহাই পায়নি স্কুলছাত্রীরাও। সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয় শিক্ষককেও ছাড় দেননি তারা।এবার পরিবহন শ্রমিকরা আরও জঘন্য পথ বেছে নিয়েছেন। ধর্মঘটে গাড়ি বের করায় তারা ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাচ্ছেন।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, আমরা পুলিশ কমিশনারকে বলে দিয়েছি- এমন আপত্তিকর ঘটনা যারা ঘটাচ্ছেন, পুলিশ যেন তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেয়।প্রসঙ্গত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা শ্রমিক ৪৮ ঘণ্টা ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর