,

অরিজিৎ সিংয়ের যে তথ্যগুলো জানলে চমকে যাবেন

news-image

বিনোদন ডেস্ক : সবার জীবনের পথ মসৃণ হয় না। অনেককেই জীবনযুদ্ধ চালাতে হয়। আবার সেই জীবনযুদ্ধও কেউ একটু বেশি, কেউ তুলনামূলকভাবে কম করে। আজ এমন একজনের জীবনযুদ্ধের কথা বলবো, তিনি তার কণ্ঠের জাদুতে সকলকে আছন্ন করার ক্ষমতা রাখেন। নাম তার অরিজিৎ সিং।১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক বাঙালি-পাঞ্জাবী পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই গানকে বড় ভালোবাসেন। আর সেজন্য শিখেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। ২০০৫ সালে কলেজে পড়াকালীন একটি জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টিভি শো ‘ফেম গুরুকুল’-এ অংশ নেন তিনি।

এরপর মিউজিক প্রোগ্রামার হিসেবে বলিউড অভিযান শুরু করেন অরিজিৎ সিং। কিন্তু কিছু ছবিতে গান গেয়েও সেরকমভাবে কিছু করে উঠতে পারছিলেন না। কিন্তু তারপর ২০১৩ সালে আশিকী-২ সিনেমার ‘তুম হি হো’ গানটা তার জীবন ঘুরিয়ে দেয়। এই একটা গান তাকে পুরো ভারতজুড়ে পরিচিতি এনে দেয় আর ‘ফিল্মফেয়ার পুরস্কার’ও তুলে দেয় তার ঝুলিতে। এর সাথে বাংলা সিনেমাতে ‘বোঝেনা সে বোঝেনা’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েও সকলের মন জিতে নেন তিনি।

অরিজিতের স্ত্রীর নাম কোয়েল সিং। কোয়েল, অরিজিতের ছোটবেলার বন্ধু। তার কথায় তার স্ত্রী কোয়েল পৃথিবীর সর্বসেরা স্ত্রী। ২০১৬ সালের প্রথম দিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই একদম কাছের কয়েকজন বন্ধুবান্ধব আর পরিবারের লোকজন নিয়েই বিয়ে সেরেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর