,

পরিবারের করা মামলায়…গ্রেফতার হলেন পপি!

news-image

চিত্রনায়িকা পপি। গোপনে বিয়ে করে পরিবারের করা মামলায় গ্রেফতার হলেন তিনি। তবে এখন কোন কারাগারে আছেন তা জানা যায়নি।পাঠক বেশ অবাক হচ্ছেন? হওয়ারই কথা। পপি একজন চলচ্চিত্র নায়িকা। কোন ‘মাদক’ বা ‘খারাপ কিছু’র সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না তিনি। তারপরেও কেন গ্রেফতার হলেন পপি?

মূলত পপিকে পুলিশের একটি দল গতকাল আটক করেছে। তবে সেটি চরিত্রের খাতিরে। প্রথমবারের মতো তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নাম ‘ইন্দুবালা’। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতেই পপিকে গ্রেফতার করেছে পুলিশ।তবে এই ওয়েব সিরিজে পপি নাম ভূমিকায় অভিনয় করলেও কেন গ্রেফতার হলেন তিনি, সে বিষয়ে এখনই কিছুই জানাতে চান না পরিচালক।

ওয়েব সিরিজ প্রসঙ্গে পপি বলেন, সময় বদলেছে। এখন যুগ অনলাইনের। বিশ্বব্যাপী ওয়েব সিরিজের চাহিদা বাড়ছে। মানুষ হাতের মুঠোয় বিনোদন চায়। আমাদেরও যুগের সঙ্গে তাল মেলাতে হবে। পিছিয়ে পড়লে চলবে না। আর আমি একজন অভিনেত্রী।ভালো গল্প পেলে অবশ্যই অভিনয় করবো। হোক সেটা সিনেমা, নাটক, বিজ্ঞাপন কিংবা ওয়েব সিরিজ। এর গল্পটিও আমার কাছে ভালো লেগেছে। তাই রাজি হয়ে গেলাম।

এদিকে, সম্প্রতি ‘কাট পিছ’ নামে একটি পোস্টার নিয়ে বেশ আলোচনায় আসেন নায়িকা পপি। সমালোচনাও হয়েছে তাকে নিয়ে। তবে এসব সমালোচনাকে ইতিবাচক দেখছেন পপি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর