,

হজ প্যাকেজ ২০১৫ মন্ত্রিসভায় অনুমোদন

cabinat_186446

ডেস্ক রির্পোট :হজ প্যাকেজ ২০১৫ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এ প্যাকেজ অনুযায়ী চলতি হজ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হাজি পবিত্র হজব্রত পালনে যেতে পারবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভায় এ হজ প্যাকেজ অনুমোদন করা করা হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁঞা সাংবাকিদদের ব্রিফকালে এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রথম হজ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় প্রতি হাজির জন্য খরচ পড়বে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং দ্বিতীয় হজ প্যাকেজে প্রতি খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

তিনি আরো জানান, এই প্যাকেজ দুটির বাইরে হাজিদের কোরবানীর জন্য অতিরিক্ত ৫০০ রিয়াল করে জমা দিতে হবে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় প্রতি হাজির জন্য খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা । এর কম বা বেশী টাকায় গমনেচ্ছু হাজিরা প্রতারণার শিকার হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মোশাররাফ হোসাইন ভুঁঞা জানান, চলতি বছর হজ গমনেচ্ছুদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে হজ গমনেচ্ছুরা রেজিস্ট্রেশন করতে হবে।

তিনি জানান, প্রত্যেক হাজিকে রেজিস্ট্রেশন করার সময় ১ লাখ ১ হাজার ৬৯০ টাকা জমা দিতে হবে। বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

মন্ত্রিপষিদ সচিব জানান, মন্ত্রিসভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (সংশোধন) আইন ২০১৪ খসড়া আইনের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০১৪ এর খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন  করা হলেও তা আরো পর্যালোচনা ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনর পর অনুমোদনের জন্য পরবর্তিতে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা