,

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

news-image

৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় শেষ হওয়ার আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করেন। বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুর ১২টা থেকে শাহবাগে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ের চারদিকে রাস্তা অবরোধ করলে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ দুপুর সোয়া ২টা পর্যন্ত শাহবাগ অবরোধ রয়েছে। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামান, এপিসি গাড়িও প্রস্তুত রয়েছে।

অবরোধের বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন জাগো নিউজকে বলেন, সামনে ২৯ অক্টোবর কেবিনেট শেষ মিটিং। আমাদের দাবি সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করা হোক। ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসেই যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে, সেই দাবি আদায়ে আমরা অাজ (শনিবার) শাহবাগ অবরোধ করেছি।

তিনি আরও বলেন, চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে ২০১২ সাল থেকে। শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। সকল শ্রেণির মানুষকে এ দাবি পূরণের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বানও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর