,

নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা রডে জাবি ছাত্র নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা লোহার রডের আঘাতে মাহমুদ বিন আশরাফ নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আশরাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের দর্শন বিভাগে পড়তেন। এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ইফতেদার ইভান (২১) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিঞা আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মাহমুদ বিন আশরাফ নামের এক শিক্ষার্থী গতকাল (শুক্রবার) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। লোহার রডের আঘাতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ধানমন্ডি থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মেডিনোভার পাশের ফাঁকা রাস্তায় শনিবার সন্ধ্যার মাহমুদ বিন আশরাফ ও তার বন্ধুরা ক্রিকেট খেলছিলেন। এ সময় পাশে নির্মানাধীন একটি ভবন থেকে একটি বড় ছিটকে এসে রাস্তার ওপর বৈদ্যুতিক তারে পড়ে। পরে বিকট শব্দ হয় এবং বিদ্যুৎ চলে যায়।

ছিটকে পড়া লোহার রডটি অশরাফের ঘাড়ে এবং পাশে থাকা ইভানের শরীরে লাগে। দুই জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর আশরাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর