,

৫ বছর পর সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা শাকিবা

news-image

দীর্ঘদিন ধরেই সিনেমায় দেখা মিলছে না ঢাকাই ছবির একসময়কার নায়িকা শাকিবার। অনেকদিন আড়ালেই ছিলেন তিনি। হঠাৎ করে চলতি বছরের শুরুর দিকে আবারও সিনেমায় ফেরার ঘোষণা দেন। তখন না ফিরলেও এখন ফিরেছেন তিনি। অনেকদিন পর আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা শাকিবা।সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করলেন এই অভিনেত্রী। গেলো ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ এলাকায় ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এ ছবিতে একজন টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিবাকে।

শাকিবা অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ যেটি মুক্তি পেয়েছিলো ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’তে কাজ করলেও ছবিটি এখনো মুক্তি পায়নি। এনামুল করিম নির্ঝর পরিচালিত এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন আরেফিন শুভ।চিত্রনায়িকা শাকিবা বলেন, প্রায় পাঁচ বছর পর অভিনয়ে ফিরলাম। টেকনাফে টানা ১০ দিন এ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। যেহেতু একজন টিভি সাংবাদিকের চরিত্রে কাজ করেছি তাই অনেক কষ্টও করতে হয়েছে। কাজ করে ভীষণ ভালো লাগলো। আশা করি, দর্শকরাও আমার কাজটি পছন্দ করবেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘ভন্ড নেতা’ ছবি দিয়ে চিত্রপাড়ায় অভিষেক ঘটলেও শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর