,

আসছে শম্পার ‘গোয়েন্দাগিরি’

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা শম্পা হাসনাইন অভিনীত ‘গোয়েন্দাগিরি’ ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা নাসিম সাহনিক।

ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শম্পা। তিনি বলেন, ‘বিনা বাধায় ছবিটি সেন্সর ছাড় পাওয়ায় আমি আনন্দিত। চলচ্চিত্রটিতে আমি শখের গোয়েন্দা থাকি। গল্পটি সুন্দর। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভালো লাগবে।’

শিগগিরই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। এ ব্যাপারে নাসিম সাহনিক জানালেন, দ্রুতই ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন তারা। গোয়েন্দাগিরি তার প্রথম সিনেমা। এই সিনেমায় এক দল শখের গোয়েন্দার সাহসী অভিযান দেখানো হয়েছে। থ্রিলারধর্মী এই গল্পে সায়েন্স-ফিকশনের ছোঁয়াও রয়েছে।

ছবির গল্পে দেখা যাবে, একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যায়। তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কেউবা তিন গোয়েন্দা কিংবা জেমস বন্ড। তাদের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পড়ে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এ বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে শখের গোয়েন্দারা। নানান ঘটনায় এগিয়ে যায় ছবির গল্প।

শম্পা ছাড়া আরও অভিনয় করেছেন কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরীসহ অনেকে। ২০১২ সাল থেকে চলচ্চিত্রটির পরিকল্পনা শুরু হয়। তবে ২০১৬ সালে শুটিং শুরু করে ২০১৭ সালে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় এর কাজ শেষ হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর