,

২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে : ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নিয়ে চলছে জল্পনা কল্পনা। আপাতত ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত না হলেও ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ।

তিনি বলেন, ১লা নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সিইসি কে এম নুরুল হুদা ও চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও কবিতা খানম সাক্ষাৎ করবেন। বৈঠকে তফসিল ঘোষণার বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপর ৪ নভেম্বর তফসিল ঘোষণা নিয়ে কমিশনারদের সভা হবে। সভা শেষে তফসিল ঘোষণা করা হবে।

রফিকুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। ৪৫ দিন পর নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক করতে হবে।সে কারণে প্রাথমিকভাবে ২২ থেকে ২৪ ডিসেম্বর তারিখ ধরা হয়েছে। তবে কমিশন ভোট কোনো সাপ্তাহিক ছুটির দিনে করতে চায় না।এতে ঝামেলা হয়। ২৩ অথবা ২৪ তারিখেও ভোট হতে পারে বলে কমিশনে আলোচনা চলছে। নির্বাচন কমিশনই ‘যৌক্তিক সময়’ নির্ধারণ করবে।

রেওয়াজ অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে তাকে অবহিত করেন।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর