নতুন নায়িকা নিয়ে লাইভে এসে যা বললেন আব্দুল আজিজ
আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘দহন’। সিনেমাটির প্রচরণা শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবেই সিনেমার গান প্রকাশিত হয়েছে। এরই মধ্যে এই সিনেমার ‘হাজির বিরিয়ানি’ গানটি নিয়ে অনেক আলোচনা, সমালচনা হয়েছে। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই এবার এই সিনেমার নতুন নায়িকা রাজ রিপাকে নিয়ে ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। এই চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে রাজ রিপার।
গেলো ৩০ এপ্রিল ঢাকা ক্লাবে ‘দহন’ এর মহরতে রিপার পরিচয় করিয়ে দিয়েছিলেন আব্দুল আজিজ। এই প্রথমবারের মতো ছবির প্রমশনে হাজির করলেন তাকে। রিপাকে এই সিনেমায় কোন ভূমিকায় দেখা যাবে? তার অভিনয় কেমন মনে হয়েছে? এমন নানা বিষয় তুলে ধরা হয় লাইভে।‘দহন’ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এছাড়া রাজ রিপাকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানালেন আজিজ। রিপাও জানিয়েছেন তার এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার কথা। দহন ছবিতে রিপাকে দেখা যাবে একজন উঠতি নায়িকার ভূমিকায় অভিনয় করতে। যে স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। নানা বিপদের সম্মুখিন হয় সে। সিনেমার এইসব বিষয় নিয়ে রিপার সঙ্গে লাইভে আড্ডা জমিয়েছেন আজিজ।
এক সময় রিপার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন তোমার গ্রামের বাড়ি কোথায়। রিপা উত্তর দিলেন খুলনায় জন্ম ও বেড়ে ওঠা তার। খুলনা থেকে এসে ঢাকাই সিনেমার অনেক বড় নায়িকা হয়েছেন এমন কে কে আছে? আবারও উত্তর দিলেন রিপা-‘ মৌসুমী, পপি, আঁচল, পূজা চেরি উনাদের সবার বাড়িই খুলনায়।হাজির বিরিয়ানি গানেও উপস্থিন ছিলেন রাজরিপা। আব্দুল আজিজ বলেন,‘আমরা ধারাবাহিক ভাবেই লাইভে আসছি। প্রথমবারের মতো রিপা লাইভে আসলো ছবির প্রচারণার জন্য। এর মধ্যে হাজির বিরিয়ানি গানটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ছবিটি দেখলেই আপনাদের ভুল ভেঙে যাবে। সিনেমাটি দেখলেই গানটির প্রয়োজনীয়তা বোঝা যাবে। এর আগে সালমান শাহকে নিয়ে গান করার সময়ও অনেকে সমালোচনা করেছেন। সিনেমা দেখার পর আর কেউ কিন্তু এই বিষয়ে কথা বলেননি। এই সিনেমাটির ক্ষেত্রেও তাই হবে।’
নবাগতা রাজ রীপা বলেন, ‘আমার চরিত্রটির নাম ফুলবানু। একজন বস্তির মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। মজার ব্যাপার হলো এই সিনেমায় প্রতিটি চরিত্রই সমাজের খুব কাছের। কারো না কারো চরিত্রের সঙ্গে মিলে যাবে। সমাজের বাস্তব রুপ ফুটে উঠবে সিনেমায়।’শিগগিরিই জাজ টিভি আসছে বলেও জানালেন আব্দুল আজিজ। সিনেমা নিয়ে আরও নানা বিষয়ে কথা বলেছেন। লাইভে আসার উদ্দেশ্য ছিল রাজ রিপার সঙ্গে আবারও সবার পরিচয় করিয়ে দেওয়া। গেলো বছরেই ‘সংবাদের শিরোনাম হতে চাই না’ নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় রাজ রীপার পদচারণা শুরু। এরপর বেশ কিছু একক ও ধারাবাহিকের পাশাপাশি বিজ্ঞাপনেরও কাজ করেন তিনি। এবার সিনেমায় অভিষেক হচ্ছে তার।
শুধু টাকা উপার্জনের জন্য এই সিনেমা নির্মাণ করা হয়নি। সকল নেশা দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সরূপ কাজ করবে সিনেমাটি। এমনইটিই বলেন আজিজ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী।











