,

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পূর্ণিমা

news-image

বিনোদন ডেস্ক।। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুধবার দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল।

তিনি বলেন, ‘কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল পূর্ণিমা। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইদিন আইসিইউতেও ছিল।’

স্ত্রী পূর্ণিমার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফাহাদ জামাল। তিনি বুধবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে আরও জানান, চিকিৎসকরা ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন। তবে দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা। এরপর তিনি কাজ করেছেন ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘যোদ্ধা’, ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘শাস্তি’, ‘শোভা’, ‘মেঘের পর মেঘ’সহ বহু ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায়।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এ অভিনেত্রী। বর্তমানে সিনেমার অভিনয় থেকে বিরতিতে রয়েছেন। তবে সরব রয়েছেন উপস্থাপনা ও ছোট পর্দার অভিনয়ে।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেত্রী পূর্ণিমা। তাদের সুখের দাম্পত্য জীবন আলোয় ভরিয়ে রেখেছে একমাত্র কন্যা আরশিয়া উমাইজা। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর