,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গাড়ির চাপায় প্রাণ গেল পথচারীর

accedentপ্রতিনিধি : রবিার ব্রাহ্মণবাড়িয়া শহরের সড়ক বাজার এলাকায় পন্যবাহী ট্রাক ও পিকআপ ট্রাকের চাপায় দিন মজুর রুবেল মিয়া (২২) নামের এক পথচারী নিহত হয়েছে। জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া শহরের সড়ক বাজারে মাল কেনার জন্য যায়। সেখানে মাল কেনার পর রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি পন্যবাহী ট্রাক ও পিকআপ ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথা ও বুকে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর টিএসআই মোঃ মাসুদ রানা জানান, উপস্থিত লোকজন ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক ও পিকআপ ট্রাকটি এরই মধ্যে পালিয়ে গেছে। ট্রাকটিকে থানায় আটক রাখা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

            

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা