,

শিশুদের মুখে হাসি ফোটালেন পরীমনি

news-image

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ। জীবনের বিশেষ এই দিনটা তিনি কাটালেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। গেল কয়েক বছর ধরেই এমনটি করে আসছেন তিনি।এবারও ঘোষণা দিয়েছিলেন আগেই। সেই কথা রাখলেন তিনি। রাজধানীর একটি শিশু কেন্দ্রের কিছু সুবিধাবঞ্চিত শিশুর সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন এই নায়িকা। তাদের নিয়ে কেক কাটলেন, হাসলেন, ভাসলেন আনন্দে।

পরী জানান, আজ বুধবার সকালে মিরপুরের একটি শিশু কেন্দ্রে গিয়েছিলেন তিনি। শীত মৌসুমকে মাথায় রেখে শিশুদের জন্য নিয়ে যান কম্বল। কেক এবং নানা রকম খাবারও নিয়ে যান। সঙ্গে ছিলো খেলনাও।এছাড়া আজ সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন উপলক্ষে জমকালো আয়োজনের প্রস্তুতি নিয়েছেন পরীমনি। সেখানে বন্ধু-বান্ধবসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।পরীমনি অভিনীত সর্বশেষ ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পায়। গিয়াসউদ্দিন সেলিম অভিনীত এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর