,

বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিলেন জিৎ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: ব্যাংককে এক বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিলেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। ভেবে অবাক হচ্ছেন? আত্মহত্যা করার জন্য বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দেননি জিৎ, দিয়েছেন তা একান্তই তার ছবির খাতিরে। তবে কোনো প্রকার আঘাত প্রাপ্ত হওয়া ছাড়াই কাজটি সম্পূর্ণ করেন তিনি।সম্প্রতি ‘বাঘ বন্দি খেলা’র শুটিং চলছিল ব্যাংককে। সেখানেই চিত্রনাট্যের দাবি মেনে বহুতল ভবন থেকে ঝাঁপ দেন জিৎ। এ ছবিটি পরিচালনা করছেন যৌথভাবে হরনাথ চক্রবর্তী, সুজিত মণ্ডল এবং রাজা চন্দ।

সাধারণত এ সব ক্ষেত্রে ডামির সাহায্য নেন অভিনেতারা। যে কোনও ঝুঁকির স্টান্ট অভিনেতার কস্টিউম পরে আসলে করে দেন অন্য কোনও ব্যক্তি। ক্যামেরা এবং সম্পাদনার কারসাজিতে পর্দায় তা-ই মনে হয় যেন অভিনেতাই করছেন। তবে এ ক্ষেত্রে অন্য কাউকে ব্যবহার করা হয়নি। জিৎ নিজেই ওই ঝুঁকির স্টান্টটি করেছেন।‘বাঘ বন্দি খেলা’ ছবির স্টান্টের ব্যাপারে জিৎ বলেন, ‘আমি ভাবছিলাম এক্সপ্রেশন আরও কীভাবে করে পারফেক্ট করা যায়। শুটিংয়ের মাঝেই আমাদের লাঞ্চ ব্রেক হল। তার পর আরও একটা টেক দিয়েছিলাম। তিন বারের টেকে ফাইনাল হয়ে যায়।’

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এন কে সলিল। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর