,

কসবায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী যৌন হয়রানীর শিকার থানায় মামলা

narinirjatonশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত বৃহস্পতিবার বিকেলে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে যৌন হয়রানীর শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই দিন রাতে স্কুল ছাত্রী বাদী হয়ে সাদেক মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে; অভিযোগকারী ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করে। গত বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের খারপাড়া এলাকার সিএন্ডবি রাস্তায় খারপাড়া গ্রামের সাদেক মিয়া (১৮), মোস্তফা মিয়া (২০)  ও সাকু মিয়া (১৮) উত্যক্ত করে। এক পর্যায়ে মেয়েটি মুখে চাপা দিয়ে মারধোর করে জামা-কাপড় ছিড়ে টেনে হেচড়ে পার্শ্ববর্তী একটি নার্সারীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।
কসবা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান;  এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ৩/০৩ এর ১০/৩০ ধারায় যৌন নিপীড়ন ও সহায়তার অপরাধে মেয়েটি বাদী হয়ে সাদেক মিয়া, মোস্তফা মিয়া ও সাকু মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর