,

দুবার বিয়ে করবেন দীপিকা-রণবীর!

news-image

অবশেষে নিজেদের বিয়ের তারিখ ঘোষণা করলেন বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বেশ কয়েক মাস টালবাহানার পর অবশেষে রোববার (২১ অক্টোবর) এ তারকা জুটি নিজেরাই যৌথভাবে তাদের বিয়ের দিনক্ষণ সবাইকে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানান। খবর এনডিটিভির।এক যৌথ ঘোষণায় তারা জানান, ‘আমাদের পরিবারের আশীর্বাদসহ আনন্দের সঙ্গে জানাচ্ছি ২০১৮-এর ১৪ ও ১৫ নভেম্বর আমাদের বিয়ে। এতো বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমরা ভালোবাসা, বিশ্বাস ও বন্ধুত্বের নতুন ধাপে পা রাখতে চলেছি।’

দীপিকা-রণবীরের বিয়ে হয়তো হয়ে উঠতে পারে ২০১৮-এর ইভেন্ট অফ দ্য ইয়ার। কিন্তু সেই আনন্দে কোথাও যেন তাল কাটছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে দীপিকা-রণবীরের বিয়ের কার্ডের প্রতিলিপি। আর সেই কার্ড ও তার বয়ান নিয়েই গোল বেধেছে নেট-দুনিয়ায়।রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের কার্ড
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দীপিকা-রণবীরের বিয়ের কার্ডের দু’টি অংশ রয়েছে। একটি হিন্দিতে, অন্যটি ইংরেজিতে। হিন্দি অংশে নাকি রয়েছে বিস্তর বানান ভুল। তবে সব থেকে গোলমেলে কাণ্ডটি ঘটেছে ইংরেজি অংশেই।নেটিজেনরা রীতিমতো ট্রোল করতে শুরু করেছেন সেলেব জুটিকে। তাঁদের মতে, বিয়ের আমন্ত্রণপত্রে রয়েছে বিরাট ভুল।

আমন্ত্রণপত্রের ইংরেজি অংশে লেখা রয়েছে, ‘আমরা ১৪ ও ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছি’। নেটিজেনদের প্রশ্ন— দু’দিন ধরে কি বিয়ে চলবে? নাকি, দু’বার বিয়ে করবেন তাঁরা?এইখান থেকেই শুরু হয় ট্রোল। দীপিকা ও রণবীরের সেলেব ম্যারেজ এতটাই ‘ভারি’ ব্যাপার যে, তাকে এক দিনে সামলানো যাবে না— এমন কথাও বলছেন কেউ কেউ।সেলেব জুটির কোনও প্রতিক্রিয়া অবশ্য জানা যায়নি। নেটে গুঞ্জন, কার্ডের বয়ান কি বদলাবেন তাঁরা!

রণবীর আর দীপিকার পরিবার নাকি রাজস্থানের উদয়পুরে বিয়ের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তা হচ্ছে না। তবে একটা খবর নিশ্চিত হওয়া গেছে, বিরাট কোহলি আর আনুশকা শর্মার মতো তাঁরাও বিয়ের পর রিসেপশন পার্টি মুম্বাইয়ে করবেন। তবে একটি রিসেপশন পার্টি হবে বেঙ্গালুরুতে।এর আগে বিরাট কোহলি আর আনুশকা শর্মা বিয়ের জন্য বেছে নেন ইতালির তাসকানি শহরকে। বিরাট কোহলি আর আনুশকার মতো বিয়ের আগে বিয়ে নিয়ে একটা বিজ্ঞাপনে দেখা যাবে ‘দীপবীর’কে। বিরাট ও আনুশকা যে প্রতিষ্ঠানের হয়ে প্রচার করেছিলেন, রণবীর আর দীপিকাকেও একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা যাবে।

শোনা যাচ্ছে, রণবীর ও দীপিকার আশীর্বাদ হয়ে গেছে। গত বছর তাঁরা যখন শ্রীলঙ্কা বেড়াতে গিয়েছিলেন, তখন দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের ‘রোকা’ (আশীর্বাদ) হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর