,

বাচ্চুর সঙ্গে অ্যালবাম করা হল না সেই রাফসানের

news-image

আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গান ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিল ক্ষুদে প্রতিভা রাফসান।

রাফসানের সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর আইয়ুব বাচ্চু নিজেও প্রশংসা করেছিলেন। শুধু তাই নয়, এবি কিচেনে দেখা করার সুযোগ হয়েছিল নেত্রকোনার ছেলে রাফসানের। গত এপ্রিল মাসেই আইয়ুব বাচ্চুর সঙ্গে এবি কিচেনে দেখা করেন রাফসান।

তখন আইয়ুব বাচ্চু জানিয়েছিলেন রাফসানের অ্যালবামের জন্য সুর করবেন তিনি। কিন্তু হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল। কেননা না ফেরার দেশে পাড়ি জমালেন আইয়ুব বাচ্চু। তাইতো কিংবদন্তি এই ব্যান্ড তারকার সাথে রাফসানের অ্যালবাম করা হল না।

এদিকে, কিংবদন্তি এই ব্যান্ড তারকার অকাল প্রয়াণে মর্মাহত শিশুশিল্পী রাফসান। রাফসান জানায়, আইয়ুব বাচ্চু স্যার মারা গিয়েছেন। আমি উনার একজন অনেক বড় ভক্ত। তিনি আমাকে অনেক ভালোবাসতেন এবং আমিও উনাকে অনেক ভালোবাসতাম।

এ শিশুশিল্পী জানায়, স্যার আমাকে বলেছিলেন, আমার ৮টা গানের সুর-সঙ্গীতায়োজন করে দিবেন। কিন্তু উনার এই সময়টা আর হলো না এবং আর কখনও হবে না। তিনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন। উনার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর