এমপি মনোনয়ন প্রার্থী অভিনেত্রী রোকেয়া প্রাচী ও শমী কায়সার
বিনোদন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছেন জনপ্রিয় দুই অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী। নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেই এই দুই অভিনেত্রী।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী কয়েক বছর ধরে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক, নিজের স্বেচ্ছাসেবী সংগঠনে ‘স্বপ্ন সাজাই’-এর মাধ্যমে জনসচেতনা সৃষ্টিসহ সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত করেছেন।
অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলের জনগণের কাছে এসে কাজ করছি। আশা করছি প্রধানমন্ত্রী আমাকে এ আসনে মনোনয়ন দিয়ে এলাকার সেবা করার সুযোগ করে দেবেন।’
এদিকে অভিনেত্রী শমী কায়সার বলেন, ‘অনেকটা রাজনৈতিক পরিবেশে আমার বেড়ে ওঠা। আপনারা জানেন অমার বাবা শহিদুল্লা কায়সার ও মা পান্না কায়সার উভয়ই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। গত সংসদে সংক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন আমার মা। আমিও আওয়ামীলীগের হয়ে নিজের এলাকা ও দেশের জন্য কাজ করতে চাই।’
এছাড়াও ফেনী-৩ আসনে আওয়ামীলীগের অন্তত ডজন খনেক প্রার্থী মনোনয়নের জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন। আবার বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।











