,

বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিলুপ্তি চায় ইইউ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশে অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রথার বিলুপ্তি চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ রোববার ঢাকায় নিযুক্ত ইইউ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি’র এক প্রতিবেদনে বলা হয়, ইইউ-এর সদস্য দেশগুলোর মিশন প্রধান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এক বিবৃতিতে জানায়, মৃত্যুদণ্ডের মাধ্যমে অপরাধ দমন করা যায় না এবং কোনো ভুল রায়ও সংশোধন করা যায় না। ১০ অক্টোবর বিশ্ব মৃত্যুদণ্ড সাজা বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিনেই বাংলাদেশে ১৯ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

গত ১০ অক্টোবর ২০০৪ সালের ২১ আগস্টের বহুল আলোচিত গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া ওই মামলায় ৪৯ জন আসামির মধ্যে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি রেন্জি তিরিঙ্ক, ইতালির রাষ্ট্রদূত মারিও পাল্মা, স্প্যানিশ রাষ্ট্রদূত ডি আলভারো ডি জিমিনেজ, সুইডেনের রাষ্ট্রদূত চার্লাতো স্কায়ার, ফরাসী রাষ্ট্রদূত ম্যারি, অ্যানিক বার্ডিন, জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিখাইল স্কালথিসিস, ডেনমার্কের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রেফিকা হায়েতা, নেদারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেরোইয়েন স্টিগস এবং ব্রিটিশ হাইকমিশনার কানবার হোসেন বর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর