,

ছেলে বিদেশে, জানেন না শাকিব খান!

news-image

একমাত্র সন্তানকে নিয়ে বেশ খোশমেজাজেই আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। টানা স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন। দেশ ও দেশের বাইরে স্টেজ শোতে এখন অপু বিশ্বাসের নিয়মিত উপস্থিতি।

শনিবার পুত্র আব্রাম খান জয়কে নিয়ে প্রথমবার দেশের বাইরে উড়াল দিলেন অপু। সিঙ্গাপুরে হোটেলে পৌঁছেছেন অপু- আব্রাম ও তাদের সঙ্গী অভিনেত্রী সুজানা।

অপু জানান, আজ ১৪ অক্টোবর সিঙ্গাপুরে একটি শো’তে পারফর্ম করবেন তিনি। তার সঙ্গে পারফর্ম করবে ফ্লাই ফারুক ড্যান্স গ্রুপ।

অপু জানান, এবারই প্রথম তার সঙ্গে কোন ড্যান্স গ্রুপ দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছে। আবার এবারই প্রথম তার সঙ্গে তার আদরের সন্তান জয়ও যাচ্ছে। যদিও আব্রামের জন্মই হয়েছিল বিদেশের মাটিতে।

শনিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে অপু বিশ্বাস বলেন, ‘স্টেজ শোর পর জয়কে নিয়ে সিঙ্গাপুরে ঘুরবো। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাবার।

অবশেষে যেতে পারছি, এটাই অনেক ভালোলাগার। আমার কিছু উইশ লিস্ট আছে। বিশ্বের সুন্দর সুন্দর কিছু জায়গায় সন্তানকে নিয়ে ঘুরতে চাই।’

সিঙ্গাপুর থেকে অপু ফিরবেন ১৭ অক্টোবর। অপু বিশ্বাস এরই মধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রের কাজ। শিগগিরই শুরু হবার কথা রয়েছে রবিন খানের ‘কানাগলি’ চলচ্চিত্রের কাজ।

অন্যদিকে আব্রাম যে বিদেশ যাচ্ছে তা শাকিব জানেন না। তিনি জানান, ‘এমন কিছু তো আমি শুনিনি যে আব্রাম বিদেশ যাচ্ছে। তাকে নিয়ে যে যাচ্ছে সে কি খেয়াল রাখতে পারবে? সে শুনলাম সেখানে পারফর্ম করতে যাচ্ছে!’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর