মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে’, নগ্ন ছবি…

news-image

‘#মি টু’ ক্যাম্পেনের জোয়ারে উড়ে যাচ্ছে বলিউডের অনেক অভিনেতাদের মুখোশ। মেয়েদের যৌন কেলেঙ্কারি নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা। বাদ যাননি দীপিকা পাডুকোন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো অভিনেত্রীরাও। এছাড়া এ তালিকায় রয়েছেন মার্কিন অভিনেত্রী ও মডেল পদ্ম লক্ষ্মী। তাছাড়া বঙ্গকন্যে তনুশ্রী দত্ত, অনন্যা বিশ্বাস, কারিশমা শর্মাসহ আরও অনেকেই।

সবশেষ বিষয়টি নিয়ে কথা বলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। আর তার পরপরেই মুখ খুললেন কঙ্গনা রানাউত। কুইন’র পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এ অভিনেত্রী। এরপর নয়নী দীক্ষিতও জানান একই অভিযোগ।

বাদ যাননি সোনা মহাপাত্রও। জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের বিরুদ্ধে মুখ খুলেছেন এই কন্ঠশিল্পী। সোনার পর তালিকায় নাম এসেছে আলোকনাথের। এবং সবশেষ সাবেক প্রেমিক হৃতিক রোশনকে খোঁচা মারেন কঙ্গনা রানাউত।

এবার এক অভিনেত্রী আনলেন ধর্ষণের অভিযোগ। যার সাথে ঘুরে ফিরে জড়িয়ে যাচ্ছে শাহরুখের নাম। শাহরুখের ঘনিষ্ট বন্ধু করিমের বিরুদ্ধে অভিযোগ আনেন ওই অভিনেত্রী।

অভিনেত্রীর দাবি, করিমের মতো ধর্ষকের সঙ্গে কীভাবে শাহরুখ খান সম্পর্ক রাখেন। তিনি তো জানেন এই লোকটার চরিত্র ভালো নয়। সে নারীদের সম্মান করতে জানে না। সব জেনে বুঝেই করিমকে বন্ধু মনে করেন শাহরুখ। অর্থাৎ, করিমের সব কাজেই তার স্বীকৃতি আছে। করিম আমার সঙ্গে যা করেছে তা সমর্থনের জন্য শাহরুখেরও শাস্তি হওয়া উচিত৷

ওই অভিনেত্রী জানিয়েছেন, ‘করিম আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে৷ আমার নগ্ন ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল৷ পানীয়তে মাদক মিশিয়ে আমায় জোর করে সেটা খাইয়ে ধর্ষণ করে৷ এমনকি ওর ছবিতে কাজ করার কথা বলে আমায় ‘দিলওয়ালে’ ছবির শ্যুটিংয়ের জন্য জোর করে রামোজি ফিল্ম সিটিতে ডেকে পাঠায়৷ তারপর আমায় সেখানেও অত্যাচার করে৷ মানসিক এবং শারীরিক দুইভাবেই অত্যাচার করে সে।’

তিনি আরও বলেন, ‘আমার নগ্ন ছবি পরিবারকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে দিয়ে অনেক নোংরা কাজ করিয়েছে৷ আমি আপত্তি করলে আন্ডারওয়ার্ল্ডের লোকজনদের দিয়ে আমায় খুন করিয়ে দেয়ার হুমকি দিতো সে৷’

করিম দুরানির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে অভিনেত্রী এও বলেছেন যে আরও অনেক অভিনেতার কাছেই অত্যাচারের শিকার হয়েছেন তিনি। সেইসব অভিনেতাদের নাম মুখে আনতে চান না তিনি।